Terms and conditions

Veilon-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।

Order Confirmation: অর্ডার করার পর আমাদের টিম আপনার অর্ডার যাচাই করে কনফার্ম করবে। প্রয়োজনে অর্ডার নিশ্চিত করার জন্য ফোন, SMS বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করা হতে পারে। যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত Veilon প্রয়োজনে যেকোনো অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Payment: Cash on Delivery (যেখানে প্রযোজ্য) এবং ওয়েবসাইটে প্রদর্শিত অন্যান্য পেমেন্ট পদ্ধতি গ্রহণযোগ্য। অর্ডার অনুযায়ী সম্পূর্ণ মূল্য ও প্রযোজ্য ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে। কিছু প্রোডাক্ট বা কাস্টম অর্ডারের ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।

Shipping: সাধারণত ৩–৭ কর্মদিবসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি সম্পন্ন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি বা কুরিয়ার সংক্রান্ত সমস্যার কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে। ডেলিভারির আগে আপনাকে SMS বা WhatsApp-এর মাধ্যমে জানানো হবে।

Parcel Checking: ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই প্রোডাক্ট, সাইজ, রঙ, পরিমাণ এবং কোনো ত্রুটি আছে কিনা যাচাই করুন। সবকিছু ঠিক থাকলে মূল্য ও ডেলিভারি চার্জ পরিশোধ করুন।

Return & Exchange: শুধুমাত্র ডেলিভারি ম্যানের উপস্থিতিতে প্রোডাক্ট রিটার্ন করা যাবে, ডেলিভারি চার্জ পরিশোধ করে প্রডাক্টটি রিটার্ন করে দিবেন। শুধুমাত্র “পছন্দ হয়নি” বা “মন পরিবর্তন হয়েছে”—এই কারণে ডেলিভারির পর রিটার্ন বা এক্সচেঞ্জ গ্রহণযোগ্য নয়। ভুল প্রোডাক্ট, ডিফেক্টিভ বা ক্ষতিগ্রস্ত প্রোডাক্ট পেলে ডেলিভারি ম্যান এর সামনে আমাদের সাথে যোগাযোগ করুন ২৪ঘণ্টার মধ্যে সমাধান করে দেয়া হবে। ইনশাল্লাহ।

Product Accuracy: আলোর তারতম্য ও বিভিন্ন ডিভাইসের স্ক্রিনের কারণে ছবির রঙ বাস্তব পণ্যের তুলনায় সামান্য ভিন্ন দেখাতে পারে। সকল মাপ হাতে নেওয়া হয়, তাই ±১ ইঞ্চি পর্যন্ত পার্থক্য থাকতে পারে।

Privacy: আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং শুধুমাত্র অর্ডার প্রসেসিং ও ডেলিভারির উদ্দেশ্যে ব্যবহার করা হবে।